দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান নিয়ে তাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্ত মধ্যবর্তী নির্বাচনের পর নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হওয়ায় সদস্য দেশগুলোর প্রশংসা করেন। তিনি বলেন, এখন চাপ অব্যাহত রাখার ক্ষেত্রেও একই ধরনের ঐক্য ধরে রাখতে হবে।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সম্প্রতি হরমুজ প্রণালি দিয়ে এক বিলিয়ন ব্যারেলের বেশি তেল পরিবহনে নিরাপত্তা সহায়তা দিয়েছে। যুদ্ধ শুরুর পর যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি পরিমাণ তেল ওই পথ দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তবে এর পরই ইরান নিয়ে তাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে এমন কোনো চুক্তি হবে কি না, যার মাধ্যমে দেশটি পুনর্গঠন করে আগের চেয়ে অনেক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারে, অথবা ইসলামিক প্রজাতন্ত্রকে দ্রুত ধ্বংস করে দেওয়ার পথ বেছে নেওয়া হবে—সেটিই এখন বড় প্রশ্ন।
ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে। কারণ, ইরানের জন্যও এমন চুক্তি না করার কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেন তিনি।
এরপর ট্রাম্প দাবি করেন, ইরানিরা মধ্যবর্তী নির্বাচনে তার অবস্থান কেমন থাকে, তা দেখার অপেক্ষায় রয়েছে। তবে তারা একটি বিষয় বুঝতে পারছে না—তিনি নিজে ওই নির্বাচনে প্রার্থী নন।
সূত্র: সিএনএন
এমএস/